বাগেরহাট জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের অনুকুলে ক্ষতিপুরনের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার ( ৫ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
চেক প্রদান অনুষ্ঠানে বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দু বিশ্বাস, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান সহ জেলা প্রশাসন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার ৪৫ জন ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের হাতে ৮৭ লক্ষ ২০ হাজার ২৭৩ টাকার চেক প্রদান করা হয়।
সোহেল রানা বাবু
বাগেরহাট
০৫.০৪.২০২৩
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

