বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান শেখ বুধবার রাত ১০টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।( ইন্নালিল্লাহি — রাজিউন) ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আড়ুয়া ডিহি মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মো: মো: মোস্তাফিজুর রহমান শেখ কে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এসময় থানার ওসি এ, এইচ,এম কামরুজামানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উস্থিত ছিলেন। পরে জানাজা শেষে তাকে আড়ুয়াডিহি কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই পুত্র, দুই কন্যাসহ বহু গুণগ্রহী রেখেগেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

