নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউপির মূলদাইড় গ্রাম থেকে ব্যাটারিচালিত একটি চোরাই ইজিভ্যান উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় রবিউল শেখ (৪২) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে চোরাই ভ্যান বিক্রয়ের সময় আটক করা হয়েছে। তিনি নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের মৃত আলতাফ শেখের ছেলে।
এ সময় ভ্যানের একটি চার্জার ও একটি চাবি জব্দ করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর নেতৃত্বে বুধবার (৫এপ্রিল) বিকালে এসআই মঞ্জুর মোর্শেদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এই চোরাই ভ্যান উদ্ধার করে। চোরাই ভ্যান রবিউলসহ তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে চুরি করে বেচাকেনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.