Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা কাজী মাহফুজুর রহমানের ইন্তেকাল,রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

সোহেল রানা বাবু, জেলা প্রতিনিধি, বাগেরহাট
এপ্রিল ৭, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,বিশিষ্ট ব্যাবসায়ী,সমাজসেবক ও রাজনীতিবিদ ৭১ এর রণাঙ্গনের বীর সৈনিক কাজী মাহফুজুর রহমান ইন্তেকাল করেছেন। ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা রেনেসাঁ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদ বাগেরহাটে পৌছাঁলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।বরেন্য এই রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বাগেরহাট- ১আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু।সহ-সভাপতি ডাঃ মোশাররফ হোসেন।সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েতউদ্দিন সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।জেলা যুবলীগের সভাপতি সরদার নাসিরউদ্দিন।সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক বিবৃতি দিয়েছেন।

তার প্রথম জানাযা সকাল ১১ টায় গ্রামের বাড়ী ফতেপুরের ঐতিহ্যবাহী কাজী বাড়ীতে এবং ২য় জানাযা জুম্মাবাদ বাগেরহাট রেলরোডস্হ জেলা আওয়ামীলীগ অফিস চত্বরে অনুষ্ঠিত হবে। ফতেপুরের ঐতিহ্যবাহী কাজী পরিবারে জন্মগ্রহন করা এই বীরমুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।