নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চোরখালী এলাকায় অভিযান চালিয়ে মীনাক্ষী বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারীকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াগাতী থানা পুলিশ । মিনাক্ষী বেগম চোরখালী আশ্রায়ন প্রকল্পের উজ্জল বিশ্বাসের স্ত্রী। চলতি বছরের জানুয়ারী মাসেও ওই নারী ২০০ গ্রাম গাঁজাসহ নড়াগাতী থানা পুলিশের হাতে আটক হয়েছিল।
পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত সাহার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল চোরখালি আশ্রায়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মীনাক্ষী বেগমকে আটক করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ৩। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.