বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক সরদার আবু বক্কর সিদ্দিকী আবু (৮০) ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি—রাজিউন)। গতকাল শুক্রবার ভোর রাতে ঢাকায় তার নিজ বসভবনে তিনি ইন্তেকাল করেন। আবুবক্কর সিদ্দিকী চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত্যু সরদার আকবার হোসেনের ছেলে।
শুক্রবার জুম্মানামাজ বাদ উপজেলার পার ডুমুরিয়া গ্রামের তার নিজ বাড়িতে প্রথম জানাজার নামাজ এবং বিকালে বাগেরহাট শহরের বাড়ি সোনাতলায় মুরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্র জানান, তিনি দীর্ঘ দিন উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন। আবুবক্কর জাতীয়পার্টির রজানীতিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুনগ্রহী রেখে গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

