বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক সরদার আবু বক্কর সিদ্দিকী আবু (৮০) ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি---রাজিউন)। গতকাল শুক্রবার ভোর রাতে ঢাকায় তার নিজ বসভবনে তিনি ইন্তেকাল করেন। আবুবক্কর সিদ্দিকী চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত্যু সরদার আকবার হোসেনের ছেলে।
শুক্রবার জুম্মানামাজ বাদ উপজেলার পার ডুমুরিয়া গ্রামের তার নিজ বাড়িতে প্রথম জানাজার নামাজ এবং বিকালে বাগেরহাট শহরের বাড়ি সোনাতলায় মুরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্র জানান, তিনি দীর্ঘ দিন উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন। আবুবক্কর জাতীয়পার্টির রজানীতিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুনগ্রহী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.