Nabadhara
ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

Link Copied!

রামপালে কেন্দ্র ঘোষিত ১০ দফা কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলার ফয়লাহাট কার্যালয়ের পরিবর্তে গৌরম্ভা বাজার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে পালন হওয়ার কথা থাকলেও সেখানে পুলিশ ঘিরে রাখে। পরে গৌরম্ভা বাজার সংলগ্ন রাস্তায় সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচী পালন শেষে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্য মূল্যের উর্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও পূর্ব ঘোষিত ১০ দফা আদায়ের জন্য এ কর্মসূচি পালন করে বিএনপি। ১১ এপ্রিল সকাল ইউনিয়ন পর্যায়ে কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শনিবারের কর্মসূচী সম্পন্ন হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, লায়ন ডক্টর শেখ শেখ ফরিদুল ইসলাম। এ সময় রামপাল উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপি, অংগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

নেতৃবৃন্দ অবিলম্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।