Nabadhara
ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩০ বরণের সিদ্ধান্ত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ৯, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

রমজানের কারণে নড়াইলে সীমিত আকারে দিনব্যাপি বাংলা নববর্ষ-১৪৩০ বরণের সিদ্ধান্ত হয়েছে। রবিবার (৯এপ্রিল) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ-১৪৩০ বরণ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হামিদুর রহমান,সম্মিলিত সাংস্কৃতিক জোট ,নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমী ও সুলতান মঞ্চে দিনব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,প্রভাতি সংগীতানুষ্ঠান, শোভাযাত্রা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা প্রতিযোগীতা ও লাঠিখেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।