নড়াইলে ২০ পিস ইয়াবাসহ ইমদাদুল সানা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। রবিবার (৯এপ্রিল)রাতে নড়াইল সদর উপজেলার নাকশী এলাকায় ইয়াবা বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডিবি পুলিশ ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর উপজেলার নাকশী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আটক তাকে করা হয়। নড়াইলে 'বেস্ট ব্রিকস' ইট ভাটায় কর্মরর্ত শ্রমিক ইমদাদুলের নামে আশাশুনি থানায় ও একাধিক মাদক মামলা রয়েছে। জন্মস্থান ত্যাগ করলে ও সে ছাড়তে পারেননি মাদক ব্যবসা।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.