পবিত্র মাহে রমজানে নড়াইলে নবাগত জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসা ওমর ইবনে খাত্তাব (রা:) ও এতিমখানায় ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (১০এপ্রিল)সদরের আউড়িয়া ইউনিয়নের সীমাখালী কমলাপুর মাদ্রাসা ওমর ইবনে খাত্তাব (রা:) ও এতিমখানায় এ ইফতার বিতরন করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী নিজ হাতে মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিশুদের হাতে এ ইফতার তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান এর সভাপতিত্বে নেজারত ডেপুটি কালেক্টটর (এনডিসি) মোঃ আসিফ উদ্দিন মিয়া, সরকারী কর্মকর্তা, মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.