কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে বাগেরহাটে মানববন্ধন করেছে জেলা যুব মহিলা লীগ ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আজমল হোসেন, জেলা যুব মহিলালীগ সভাপতি এ্যাডভোকেট লুনা সিদ্দিকি, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, সহ সভাপতি আছমা আজাদ, এ্যাডভোকেট ঝর্না হালদার, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তার, অর্থ সম্পাদক শারমিন কাজল, সদর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শামিমা সোহেলি প্রমূখ। এসময়ে বক্তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করার কারনে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.