নড়াইলে ১১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তাজ শরীফ (৩৬) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাজ শরীফ বাগেরহাট জেলার মোল্যারহাট থানার শাসন গ্রামের মৃত্যু বাদশা শরীফের ছেলে। বুধবার (১২ এপ্রিল) রাতে নড়াইল জেলার নড়াগাতি থানার চর বল্লাহাটী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডিবির পুলিশের পরিদর্শক সাজেদুল ইসলামের নেতৃত্বে নড়াইল জেলার নড়াগাতি থানার চর বল্লাহাটী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছেন। এছাড়া খুলনা জেলার তেরখাদা থানায় তার নামে একটি মাদক মামলা রয়েছে।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.