নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির উত্তর মঙ্গলহাটা গ্রামে প্রতিপক্ষের গুলিতে সাহাবুর মোল্যা (৩৪) নামে এক যুবক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের সাবেক ইউপি সদস্য লিপন শেখের সাথে একই গ্রামের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের বিরোধ চলে আসছিল। গত বছর ডিসেম্বর মাসে মোস্তফা কামালের লোকজন রাত সাড়ে ৯টার দিকে হামলা চালিয়ে লিপন শেখের হাত-পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এর জের ধরে শনিবার রাত ৮টার দিকে ওই গ্রামের রতন মোল্যার ছেলে সাহাবুর মোল্যা উত্তর পাড়া মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তার উপর উঠলে লিপনের লোকজন তাকে গুলি করলে তার গলায় গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহত সাহাবুর মোস্তফা কামাল সমর্থিত লোক বলে জানা গেছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন,এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। গুলির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.