নড়াইলে জাহাঙ্গীরও পান্না প্রথম বিভাগ ক্রিকেট লীগের শুরু হয়েছে। রোববার (১৬ এপ্রিল)সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর শ্রেষ্ট নুরমোহাম্মাদ ষ্টেডিয়ামে লীগের উদ্ধোধন করেন,নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী। ক্রিকেট উপ-পরিষদের সভাপতি আযুব খান বুলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, পৌর মেয়র আঞ্জুমান আরা, ক্রিকেট উপ পরিষদের সম্পাদক আব্দুর রশীদ, অতিরিক্ত সাধারন সম্পাদক কৃঞ্চ পদ দাস প্রমুখ।
উধোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী বলেন, ক্রীড়াই শক্তি, খেলাখুলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে। ক্রীড়া একটি জাতিকে বিশ্বে পরিচিত করে। তাই আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে দুরে রাখতে বেশী বেশী খেলাখুলা আয়োজন করতে হবে। খেলাখুলার কোন বিকল্প নেই।
জাহাঙ্গীর পান্না প্রথম বিভাগ ক্রিকেট লীগে মোট দশটি দল অংশগ্রহন করছে। উদ্ধোধনী দিনে শুভেচ্ছা ক্লাব ও ইয়াং বয়েজ ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্ধোধনের পর টসে ইয়াং বয়েজ ক্লাব জয়লাভ করে শুভেচ্ছা ক্লাবকে ব্যাটিং এর আমন্ত্রন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.