জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতুষ্পুত্র বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, জাতির পিতার কন্যা প্রাধানমন্ত্রী শেখ হাসিনার যে অসাধারন অর্জন তা সাধারন মানুষের মাঝে পৌছে দিতে হবে। যখন আমাদের সব অর্জন ও উন্নয়নের সুফল মানুষের কাছে পৌছে দিতে পারবো তখনই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকে নির্বাচিত করতে হবে।তিনি আরো বলেন, আ’লীগকে শক্তিশালী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।আ”লীগ সবসময়ই দেশের স্বার্থে ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে থাকে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাবহত রাখতে আবারো আ’লীগকে ক্ষমতায় আনতে হবে।
আজ সোমবার দুপুরে চিতলমারী জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে উপজেলা আ’লীগ আয়োজিত ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তার ব্যাক্তি গত তহবিল থেকে শেখ হেলা উদ্দীন পাঁচ হাজার গরীব মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে সাড়ী , লুঙ্গি, পাঞ্জাবী,বিতরন করেন। এবং প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের আর্থিক চেক, ক্যাসার আক্রান্ত রোগীদের আর্থিক সহাতা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের সংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন,চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা আ’লীগের সহ- সভাপতি ইঞ্জিনিয়র রফিকুল ইসলাম তাপস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,উপজেলা আ’লীগের যুগ্ম- সম্পাদক শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম,ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.