নড়াইল-২আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতিকের মনোনয়ন প্রার্থী জাতীয়তাবাদী বিএনপি সমমনা জোটের শীর্ষ নেতা এনপিপির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডঃ ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
রবিবার (২৩এপ্রিল) বিকালে মাহবুব রহমান লাহুর সভাপতিত্বে নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ডঃ ফরিদুজ্জামান ফরহাদ বলেন, চরম কষ্টে, কঠিন দুঃসময়ে দিন কাটছে দেশের জনগণের। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, বিদ্যুতের তীব্র লোডশেডিং, মানবাধিকার লংঘন, ভিন্নমতের লোকজনের উপর নিপিড়ন-নির্যাতন, অবৈধ সরকারের দুঃশাসন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থতার মধ্যেও গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। তার সুচিকিৎসার কোন ব্যবস্থা এই অনির্বাচিত সরকার করছে না। দলের হাজার হাজার নেতা কর্মী মিথ্যা মামলা মাথায় নিয়ে দিন কাটাচ্ছে। দেশের জনগণ চরম কষ্টের মধ্যে দিয়ে দিনযাপন করছে।
তিনি আরও বলেন, দেশের এই কঠিন অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় হল সকলকে ঐক্যবদ্ধভাবে কঠোর অন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম আকরামুজ্জামান মিলু,এনপিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক ফকরুল ইসলাম, নড়াইল জেলা বিএপির দপ্তর সস্পাদক টিপু সুলতান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সস্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ছালেয়া বেগম, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু,উপজেলা যুবদল নেতা মোল্যা তানভীর রহমান,মুস্তাফিজুর রহমান আমিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.