“সুরক্ষিত শ্রবন,সুরক্ষিত জীবন”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হয়েছে“আন্তজার্তিক শব্দ সচেতনতা দিবস। বুধবার (২৬ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে একটি র্যালী বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়্ পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. মোঃ লুৎফর রহমান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট বিকাস চ›ন্দ্র দাস, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.