বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দূরপাল্লার পরিবহনে সাথে ব্যাটারি চালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে লাভলু শেখ (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত । এ সময় বাইসাইকেল চালক ও ভ্যানচালক আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) সদর উপজেলার উজলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ঢাকাগামী রবি এক্সপ্রেস পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফলতিতা বাজার থেকে একটি যাত্রীবাহী ভ্যান ও বাইসাইকেল ফকিরহাটের দিকে আসছিল। এসময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামে যাত্রীবাহী দূরপাল্লার একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলকে ও যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময়ে গুরুতর আহত হয় বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃতঃ ঘোষণা করেন। অন্য দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ভ্যানযাত্রীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবি এক্সপ্রেস নামের পরিবহনটি আটক করা হয়েছে। তবে পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.