প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ
ফরিদপুরে শেখ জামালের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত

ফরিদপুরে বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র ক্যাপ্টেন শেখ জামাল এর ৭০ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ আজ শুক্রবার সন্ধা সাতটায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম হক । এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাসিবুল আমীন সিদ্দিকী লিপন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, যুগ্ম সম্পাদক শেখ নুরুল ইসলাম ও প্রণব মুখার্জি, কোষাধক্ষ্য আলী আজগর মালিক, কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুল হক ফিরোজ, আজাদ হোসেন, আশুতোষ গুহ, অমরেশ সাহা , অজিত কুমার গুহ স্বাধীন, এস এম মেহেদী হাসান মিনার, শোয়েবুর রহমান খান কচি, সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.