বাগেরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২৩ পালিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২রা মে বিকেলে শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বাবুল সরদার।আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস মনীষ,পিটি আই এর শিক্ষক বিশ্বনাথ বৈদ্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা,প্রতিযোগীতায় অংশ নেয়া ছাত্রছাত্রী ও অবিভাবকগণ এসময়ে উপস্হিত ছিলেন। এসময়ে জেলা পর্যায়ে অংশগ্রহনকারী ১৫ জন বিজয়ীদের মধ্যে তিনহাজার টাকা করে প্রাইজ মানি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.