বাগেরহাট প্রেসক্লাব র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে। বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক মো. ইয়ামিন আলী, এস এম শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, শেখ আজমল হেসেন, আল আমিন খান সুমন, সোহেল রানা বাবু, জামাল হোসেন বাপ্পা প্রমুখ।
সভায় বক্তারা, দেশে মুক্ত সাংবাদিকতার জন্য অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.