বাগেরহাটের চিতলমারীতেএসএসসি পরিক্ষার্থীর মোটর সাইকেলের ধাক্কায় হরিপদ মÐল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী সজীব ফরাজী (১৭) গুরুতর আহত হলে তাকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়েছে। উপজেলার কীর্ত্তনখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা অনিমেষ মÐল জানান, ৭ মে রবিবার সকাল ৯ টার দিকে চরবানিয়ারী মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী সজীব ফরাজী দ্রæত গতিতে মোটর সাইকেল চালিয়ে আসে। এ সময় সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হরিপদ মÐলকে এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক সজীব ফরাজী ও কৃষক হরিপদ মÐল দু’জনে গুরুতর আহত হয়। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানে হরিপদ মÐলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
মুক্তবাংলা চারুপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদার জানান, সজীব ফরাজী বেতবুনিয়া গ্রামের বাবুল ফরাজির ছেলে। সে পরীক্ষা কেন্দ্রের বাইরে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারেচিতলমারী থানার ওসি এ এইস এম কামরুজ্জামান জানান, দুর্ঘনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.