বাগেরহাটের মোল্লাহাটে বাইজিদ মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে কিশোরের নিজ বাড়ির রান্না ঘরে আড়ায় ঝুলন্ত এ মৃতদেহ উদ্ধার হয়।
কিশোরের নিকটাত্মীয় সুত্র জানায়, ঘোষগাতী গ্রামের কৃষক আনোয়ার মিয়ার ছেলে বাইজিদ মিয়ার সাথে এক হিন্দু মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মেয়েটিকে তার পরিবারের পক্ষ থেকে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। এখবর পেয়ে গত রাতের যেকোনো সময় গলায় গামছা দিয়ে বাড়ির রান্না ঘরে আড়ায় ঝুলে আত্মহত্যা করে বাইজিদ।
এবিষয়ে মোল্লাহাট থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ওই পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার বিষয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়া কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বলেও লিখিতভাবে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.