নড়াইলের বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ী ও ১জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসমীম আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার বৈদ্যবাটী গ্রাম থেকে আলী আকবর বিশ্বাস (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। সে কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত ছমির উদ্দিন বিশ্বাসের ছেলে।
এদিকে অভিযান চালিয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন এর দিক-নির্দেশনায় নলদী পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস আই (নিঃ) কাজী আব্দুল মান্নান সঙ্গীয় এএস আই দীন ইসলাম ও ফোর্সসহ লোহাগড়া উপজেলার মিঠাপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মিঠাপুর গ্রামের দাউদ শেখ (৫৮) ও জিন্নাত খান (৪০)। এ সময় তাদের প্রত্যেকের নিকট থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি বারিক মোল্যাকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। সে কালিয়া উপজেলার বুইবাক গ্রামের মৃত শুকুর মোল্যার ছেলে।
নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.