কচুয়ায় ৩দিন ব্যাপী “ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলা -২০২৩”এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় কচুয়া উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।
“ক্লাইমেট-স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলায় প্রাধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার। কচুুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মামুনূর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন অফিসার মো: আবদুল্লাহ আল মামুন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি মো: জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,কচুয়া খানা অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া কৃষি সম্প্রসারন কর্মকর্তা আশছাকুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু,তথ্য কর্মকর্তা বিজয়া লোপা,্উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা কিরনময় সরকার,কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন অঞ্চলের কৃষকবৃন্দ। মেলা শেষে প্রধান অতিথি বিজয়ী কৃষকের বিভিন্ন স্টলকে পুরস্কার প্রদান করেন এবং সকল স্টলের কৃষকদের ও সান্তনা পুরস্কার প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.