নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ও দশহাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাস বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আজিজুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার দত্তপাড়া (বিল) গ্রামের সাত্তার শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮মে) দুপুরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ নড়াইল জেলা শিল্পকলার সামনে থেকে তাকে গ্রেফতার করেন।
এব্যাপারে নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.