নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২০মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই(নিঃ) আব্দুস শুকুরও এএসআই(নিঃ) আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এড়েন্দা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের আনন্দ মালো ছেলে কিশোর মালো (৩৫) ও একই উপজেলার খড়মখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত পুলিন বিহারী বালার ছেলে প্রতাপ বালা(৩৩)। এ সময় গ্রেফতারকৃত কিশোর মালোর নিকট থাকা স্কুল ব্যাগ হতে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, এব্যাপারে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.