নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে । গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসরাফিল সরদার,মনিরুল সরদার, আলমগীর শেখ,আমির শেখ, মফিদুল ইসলাম, তালতলা গ্রামের ওলিয়ার মোল্যা, মাহবুর রহমান মোল্যা,মফিজুর রহমান মোল্যা,আব্দুল হাই মোল্যা,সানোয়ার মোল্যা,আলমগীর মোল্যা, তোহা মোল্যা, মনোয়ারা মিনি,পলইডাঙ্গা গ্রামের মুরাদ হোসেন ও আরাজি মরিচা গ্রামের মিলন আকুঞ্জি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান নবধারাকে বলেন, গ্রেফতারি পরোয়ানা মূলে এসব আসামিদের গ্রেফতার করা হয়।আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.