বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) রাত সাড়ে দশটার দিকে ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারীরা হলো খুলনার গল্লামারি এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ আইয়ুব আলী ( ৪০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল (২৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.