এ বছর গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের পুরস্কার পেলো বীনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
২১ মে জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ গোপালগঞ্জ জেলার সদস্য সচিব মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম স্বাক্ষরিত নির্বাচিত ফলাফল সিট প্রকাশ করা হয়।
গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বীনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৩০ সালে স্থাপিত হয়ে সুনামের এগিয়ে চলেছে।
বীনাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্চনা বিশ্বাস নবধারা কে বলেন, আমাদের বিদ্যালয় শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ায় আমি ভীষণ আনন্দিত। আমাদের স্কুল শুধু লেখাপড়াতে নয়, সাংস্কৃতিক অঙ্গনে ও তাদের সমান পদচারণা রয়েছে। আমি আমার কলেজের সকল সহকর্মী, আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা জানাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.