নড়াইলের নড়াগাতী থানা পুলিশ মুলশ্রী গ্রামে সবজি বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজার গাছসহ আবুল হাসনাথ ওয়াসিম (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৬ মে) রাত ৭টার দিকে সবজি বাগানের মালিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হাসনাথ ওয়াসিম মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে এএসআই জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মুলশ্রী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে সবজি বাগান থেকে ছয় ফুট উচ্চতার একটি ও চার ফুট উচ্চতার চারটি গাঁজাগাছ যাহা চার কেজি ওজনের মোট পাঁচটি গাঁজা গাছ জব্দ করা হয়। এসময় আবুল হাসনাথ ওয়াসিম কে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.