নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়ায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজ আশিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। ২৯ মে (রবিবার) ভোর ৬টার দিকে ঘটনাস্থলের ৫০ গজ উত্তরে ব্যপারীপাড়া খেয়া থেকে ঘাট মাঝি শাহাদৎ হোসেন লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। অতঃপর স্থানীয়দের উপস্থিতিতে পুলিশের মাধ্যমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে এবং মৃত আশিকের পিতা আছির খানের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
উল্লেখ্য যে, ২৭ মে (শনিবার) দুপুরে মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাটে গোসল করতে গিয়ে আশিক নিখোঁজ হয়। এলাকাবাসী খোঁজাখুঁজি করে না পেয়ে বড়দিয়া নৌপুলিশকে অবহিত করলে তারা কালিয়া ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে খুলনা ডুবুরী দলকে তারা জানায়। আজ সকালে উদ্ধার অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই স্থাণীয়রা তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.