“প্লাস্টিক দূষনের সমাধানে সামিল হই সকলে”এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার (৫জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী,এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রদারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.