"প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে" "সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাষ্টিক দূষণ" প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার সকালে (৫ জুন) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর এর উপ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন, প্রেসক্লাব এর সভাপতি নীহার রঞ্জনসাহা, ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার সহ অন্যান্যরা। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা প্লাষ্টিক দুষণ থেকে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার জানানোর পাশাপাশি জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির আহবান জানান। এর আগে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এর শুভ উদ্ভোধন শেষে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভাস্হলে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্হা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.