প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের করা মামলায় বিএনপি নেতা চাঁদকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার(৬ জুন) বেলা পৌনে এগারোটার দিকে তাকে একটি পুলিশ ভ্যানে করে শতাধিক পুলিশ প্রহরায় তাকে আদালতে হাজির করা হয়।
এসময় আদালত চত্ত্বরে মামলার বাদী শামীম হক,সাক্ষী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী হাজির ছিলেন।তারা আদালত চত্ত্বরে জয় বাংলা,' জয় বঙ্গবন্ধু ও বিএনপির দালালেরা হুশিয়ার সাবধান' বলে স্লোগান দেন।
বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী বলেন,আবু সাঈদকে আজ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।এ মামলার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.