বাগেরহাটের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা বিমল কৃষ্ণ সরকার (৮৩) কে রাষ্টীয় মর্যাদায় দাপন করা হয়েছে। গতকাল ৭ জুন সকাল ১০ টায় তাদের নিজ বাড়ির উঠানে তাকে গার্ড অব অনার প্রদান করেন,এবং পরে তাদের পারিবারিক সমাধিস্থলে তার শেষ কৃত্য করা হয়। কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের নগেন্দ্র নাথ সরকারের পুত্র বীর মুক্তিযোদ্ধা বিমল কৃষ্ণ সরকার গতকাল রাত ১২ টায় খুলনা আদ্বীন হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মারা যান। তিনি ১স্ত্রী, ৩কন্যা ও ১ পুত্র সন্তান রেখে যান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মো: জাকির হোসেন, কচুয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রভাষ কুমার মল্লিক ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.