প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ
দুমকিতে প্রেট্রোল দিয়ে হত্যার প্রতিবাদ ও অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হোটেল কক্ষে ইয়াবা সেবনে বাঁধা দেয়ায় হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকির(৩৮) কে প্রেট্রোল দিয়ে হত্যার প্রতিবাদ ও অভিযুক্তের ফাঁসির দাবিতে দুমকিতে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারসহ উপজেলার ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে পটুয়াখালী শহরের চিহ্নিত সন্ত্রাসী অভিযুক্ত সাকিব গাজীর ফাঁসির দাবিতে লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনতা।
এসময় উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার, সাবেক চেয়ারম্যান মো. জাফরউল্লাহ, নিহতের স্ত্রী ফাতেমা বেগম, মো: মহিবুল্লাহসহ একাধিক বক্তারা অবিলম্বে অভিযুক্ত সাকিব গাজীকে গ্রেফতার করে ফাঁসির দাবী করেন। অভিযুক্ত বখাটে সাকিব গাজী পটুয়াখালী ফটিকের খেয়াঘাট এলাকার শাহিন গাজীর ছেলে।
পরে সকাল সাড়ে ১০ টায় মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিহত জাহাঙ্গীর ফকিরের জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য: গত ২জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সিকদার রেষ্টহাউসে ঢুকে শহরের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজীর নেতৃত্বে অজ্ঞাত দুবৃত্তচক্র হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে প্রেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।টানা ৬দিন মৃত্যু যন্ত্রণা ভোগের পর বুধবার ভোররাত ৪টার দিকে মৃত্যুর মুখে ঢলে পড়ে জাহাঙ্গীর।
নিহত জাহাঙ্গীর উপজেলা মুরাদিয়া ইউনিয়নের জয়নাল ফকিরের ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.