গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মসুচী অনুযায়ী, গাজীপুর জোনের জোনাল ম্যানেজার মো. ফারুখ আহমেদের নির্দেশক্রমে কাপাসিয়া উপজেলার এরিয়া ম্যানেজার মো. গোলাম মস্তফার সহযোগীতায় বিভিন্ন শাখা ম্যানেজার ও সহকর্মীদের নিয়ে কালীগঞ্জের জামালপুর ও জাংগালীয়া শাখায় আজ মঙ্গলবার (২০জুন) দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়।
এসময় ষোল হাজার তিন শত একুশ টি গাছের চারা বিতরণ করেন এরিয়া ম্যানেজার মো. গোলাম মস্তফা। এর আগে গতকাল সোমবার (১৯ জুন পর্যন্ত ) কাপাসিয়া এরিয়ার ১০ টি শাখার মধ্যে বাষট্টি হাজার পাঁচ শত চারা বিতরণের সময় সদস্যদের মাঝে ফলজ ও বনজ চারা রোপনের উপকারিতা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, গাছপালা বায়ুদূষণ কমাতে সহায়তা করে। দিন দিন বায়ুমন্ডলে তাপমাত্রা বাড়ছে। পৃথিবী জুড়ে কার্বনডাই-অক্সাইড গ্যাসের পরিমান বৃদ্ধির কারনে, গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। আমরা গাছ না লাগিয়ে যদি এভাবে গাছ কাটতে থাকি তবে এই সোনার বাংলা একদিন মরুভূমিতে পরিনত হয়ে যাবে। তাই আসুন বাড়ির আঙিনায় খালি জায়গা না রেখে, গাছ লাগিয়ে দেশকে সুন্দর রাখতে এক দৃষ্টান্ত মুলুক ভূমিকা পালন করি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.