র্যাব ফোর্সেস এর মহাপরিচালক এর পক্ষ থেকে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৬
২৫ জুন রবিবার সকালে র্যাব-৬ খুলনার কার্যালয়ে মহা-পরিচালক এর পক্ষ থেকে র্যাব-৬ এর অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফিরোজ আত্মসমর্পনকারী জলদস্যুদের মাঝে এই ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরন করেন।
এ সময়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আত্মসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন এবং তাদের প্রতি সরকার এবং র্যাব এর সকল সহযোগীতা অব্যাহত থাকবে।উল্ল্যেখ্য আত্মসমর্পনকৃত বেশীরভাগ জলদস্যুর বাড়ী বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.