বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের উদ্যোগে ১০৫ জন হত দরিদ্র ব্যক্তির মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়েছে।এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত একব্যাক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকালে ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেবনারয়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ ঈদ উপহার প্রদান করা হয়। এ সময় ফাউণ্ডেশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ধনীন্দ্রনাথ সমাদ্দার, সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগী, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা,পরিতোষ সমাদ্দার, গিরিশ চন্দ্র মোহান্ত, টিটব বিশ্বাসসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.