রাশিয়া থেকে ছেড়ে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি লিবার্টি হারভেস্ট নামের ১টি বিদেশী জাহাজ । রবিবার (৩জুলাই) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ০১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মালামাল নিয়ে এমভি লিবার্টি হারভেস্ট বিদেশি জাহাজ বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট (এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক) বিপ্লব খান জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৩ মে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট। এরপর পানামা পতাকাবাহী জাহাজটি ৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে। জাহাজ থেকে খালাস করে এসব পণ্য বন্দর জেটির শেডে রাখা হবে। এরপর সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.