বাগেরহাটে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (২ জুলাই) রাতে কচুয়ার মাঠ রাড়িপাড়া এলাকায় আব্বাস শেখ (৪৮) নামে এক ব্যক্তির ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা আব্বাস শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত আনোয়ার মোল্লা মাঠ রাড়িপাড়া এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে।
আটক হত্যাকারী আব্বাস শেখ উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি আনোয়ার মোল্লাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা জানান আব্বাসের কাছে সব সময় ছুরি থাকতো এর আগেও একাধিক মারধরের অভিযোগ রয়েছে ঘাতক আব্বাসের বিরুদ্ধে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, চোখে লাইট মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছুরিকাঘাতকারী আব্বাস মোল্লাকে পুলিশ আটক করেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.