প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার পাকুড়তিয়া বাজারে আগুনে পুড়ে দুইটি দোকান ছাই

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে পাকুড়তিয়া বাজারের বুলবুল শেখের মালিকানাধীন মুন্সি ইলেক্ট্রনিক ও আলী ইমরান শেখের আমিরা গার্মেন্টসে আগুন লাগে। এতে দুই দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বুলবুল শেখের মালিকানাধীন মুন্সি ইলেকট্রনিক্স হতে আগুনের সূত্রপাত হয়।পরে টুংগীপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আল ইমরান বলেন, আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ঈদের আগে ধারদেনা করে দোকানে মালামাল তুলেছিলাম। এখন পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চাই।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার,খান এহসান উল আলম নবধারা কে বলেন, ইলেকট্রনিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে অন্যান্য দোকানপাট আগুন থেকে রক্ষা করতে সক্ষম হই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.