গোপালগঞ্জে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
কেক কাটার সময় গোপালগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি পর্শিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক নাহিদা খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ,টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজী সোফিদা আক্তার জোনাকি, সাধারণ সম্পাদক মাহমুদা খানম,কোটালীপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাবানা,ও সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.