কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামে›ন্ট অনুর্ধ-১৭-২০২৩ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। গতকাল শনিবার বিকাল ৩টা ৩০মিনিটে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা কচুয়া সরকারি সিএসপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাধাল ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে গোপালপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়বাধাল ফুটবল একাদশের মোঃ নাইম। খেলা পরিচালনা করেন জীবন কৃষ্ণ দাস,মো: তৈয়াবুর রহমান,ও মো: লাচ্চু খেলায় উদ্বেধক ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন। কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থতার সেক্রেটারী ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ, ক্রীড়া সংস্থার সদস্য আমিন হাজরা, জিয়াউল হক পল্লব, তানিয়া আক্তার,সেখ বাবুল হোসেনসহ ইউনিয়ন বিভিন্ন চেয়ারম্যন,ইউপি সদস্য,মহিলা সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.