নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার উত্তর খাশিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ ও মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ১৩ জুলাই ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা উভয় পক্ষের ২০/২২ জন আহত হয়েছে এবং শেখ গ্রুপের তিনটি বাড়ীঘর ভাংচুর হয়েছে। গুরুতর আহত মৃত হাই বিশ্বাসের ছেলে আরোজ আলী(৪০) ও মৃত ফজর শেখের ছেলে রসুল শেখ(৪৫) দু'জনকে গোপালগঞ্জ সদর ও চক্ষু হাসপাতালে ভর্তি কার হয়েছে এবং বাকিদের স্থানীয় বড়দিয়া বাজারে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জাফর মোল্যা ও নিয়ামত শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্বের ফলে গত বছর ২৭ নভেম্বর সংঘর্ষে বহু লোক আহত হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.