নড়াইলের কালিয়ায় লাইফ কেয়ার ডায়াগনষ্টিকের যাত্রা শুরু হয়েছে। ১৪ জুলাই দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এর কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডাঃ জ্যোতির্ময় সরকার (জ্যোতি)। অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে ডিজিটাল প্যাথলজি, এক্স-রে, আল্টাসনোগ্রাফীহ নানা পরীক্ষার ব্যবস্থা রয়েছে এখানে। পাশাপাশি তাঁর স্ত্রী ডেন্টাল সার্জন ডাঃ মুক্তা রানী কর দাঁতের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করবেন।
ডাঃ জ্যোতির্ময় সরকার বলেন, ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারটি করেছেন এবং রোগীর যে কোন পরীক্ষা- নিরীক্ষা নিশ্চিত করতে রোগ নির্ণয়ের সঠিক ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় তিনি গরীব ও অসহায় রুগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাসহ এতিম রুগীদের ফ্রী চিকিৎসা এবং মুক্তিযোদ্ধাদের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে ৫০% ছাড়ের ঘোষনা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.