নড়াইলের সদর থানা ও লোহাগড়া থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চারজন আসামিসহ ১০জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার (২ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নড়াইল সদর থানার মহিষখোলা গ্রামের মৃত ফরিদ আহম্মদের ছেলে সেলিম শেখ, শেখহাটি গ্রামের মোস্তফা কামালের ছেলে রাকিব হাসান অনিক, নিরালী গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সুকদেব বিশ্বাস, লোহাগড়া থানার কামঠানা গ্রামের মাসুদ শেখের ছেলে বিপ্লব শেখ। গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন-নড়াইল সদর থানার বিজয়পুর গ্রামের রফিকুল মোল্যা, বগুড়া চাঁদপুর গ্রামের আনিসুর রহমান ও আমেনা বেগম। লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের ইকবাল মুন্সী, পোাদ্দারপাড়া গ্রামের রেহানা বেগম ও চর শামুকখোলা গ্রামের তরিকুল ইসলাম।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.