বাগেরহাটের কচুয়ায় বাল্য বিবাহের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কন্যার মাকে ২০ হাজার টাকা জরিমানা ও বরকে ০১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মন্টু শেখ এর ৮ম শ্রেণী পড়–য়া কন্যা তামান্না (১৪) কে গত ২৭ জুলাই ২০২৩ তারিখে সাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার আকবর আলি শেখ এর ছেলে মাসুদ শেখ (২৫) এর সাথে খুলনার কোন এক কাজী অফিসের মাধ্যমে গোপনে বিয়ে হয়।
বিষয়টি জানতে পেরে এই বিবাহে সহযোগিতা করার অপরাধে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বিবাহে সহযোগিতা করার অপরাধে কন্যার মাতা হালিমা খাতুন কে ২০ হাজার টাকা জরিমানা ও অপ্রাপ্ত মেয়েকে বিবাহ করার অপরাধে বর কে ০১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.